চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৭ মিলিয়ন ভিউয়ের পর সিক্যুয়েল, ঈদে ফিরছে যে নাটক!

রাজের নতুন চমক, পারিবারিক গল্পে ফিরছে হিট ফ্র্যাঞ্চাইজি ‘তোমাদের গল্প ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
বিনোদন
A A

গত বছর ঈদুল ফিতরে ‘তোমাদের গল্প’ বানিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছিল। দর্শকদের মতে, গেল বছর প্রচারিত শত শত নাটকের ভিড়ে ‘তোমাদের গল্প’ ছিল সেরা!

ইউটিউবে এখনও পর্যন্ত ৪৭ মিলিয়নের বেশী দর্শক পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপড়েনের গল্পে নির্মিত নাটকটি দেখেছে।

সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার নির্মিত হচ্ছে সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ‘তোমাদের গল্প ২’। আসন্ন ঈদে চ্যানেল আই ও সিনেমাওয়ালা-তে প্রচারের জন্য নাটকটির শুটিং চলছে।

তারকাবহুল এই নাটকে যুক্ত হয়েছেন আরও শিল্পী। রয়েছেন জোভান, তটিনী, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, সাবেরি আলম, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, ডাক্তার এজাজ, মাহমুদুল মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, নাদের চৌধুরীসহ অনেকে।

অভিনেতা জোভান ‘তোমাদের গল্প’ নাটক দিয়ে সম্প্রতি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’-এ সেরা অভিনেতা হয়েছেন। বললেন, এত গুণীসহ শিল্পীরা এতে রয়েছেন যেটা আমাদের ইন্ডাস্ত্রিতে এক ঘণ্টার নাটকে তেমন হয়না। এতসব গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে নিজেও ভালো করার চেষ্টা করছি।

জোভান বলেন, পূর্বের কাজটি দর্শকরা যেভাবে পছন্দ করেছেন, আমার বিশ্বাস এই কাজটি দিয়েও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো।

Reneta

তটিনী বলেন, এত অভিজ্ঞ শিল্পীদের কাজ করছি এখানে পারফর্মেন্স ফল করার সুযোগ কম। ফিল করছি এই কাজটির মাধ্যমে ভালো স্কুলিং হচ্ছে।

দিলারা জামান বলেন, পরিবারের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। কিন্তু নির্মাতা রাজের এই ধরনের গল্পগুলো আমাদের পারিবারিক সম্পর্কগুলো মজবুত করে দিচ্ছে। এই গল্পের বাঁকে বাঁকে চরিত্রগুলোতে সারপ্রাইজ আছে। দর্শক নানা জটিলতা দেখে আনন্দ পাবে, আবেগী হবে, কষ্ট পাবে সবশেষে তৃপ্তি পাবে।

প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, রাজ (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ) এমন গল্প নির্মাণ করছে বলে ৮৫ বছর বসয়েও দিলারা জামানের সঙ্গে আমার জুটি (দম্পতি) হচ্ছে। শুটিং করে দেখলাম তার মেমোরি অবিশ্বাস্য! এইসময়ে এসেও তিনি (দিলারা জামান) দুই পাতার সংলাপ নির্ভুলভাবে একবারে দিয়ে দিলেন।

এই নাটক নিয়ে তিনি আরো বলেন,“রাজের সঙ্গে ‘তোমাদের গল্প ২’ শুটিং করে দেখলাম বর্তমানে সে এমন পারিবারিক গল্প দেখাচ্ছেন, যা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। তার সঙ্গে প্রথমবার কাজ করে দেখলাম কোথাও ছাড় দিচ্ছে না। আমি তার প্রতি পুরোপুরি ইমপ্রেসড।”

ডাক্তার এজাজ বলেন, রাজ তার কাজগুলো দিয়ে শুধু ভালো ভালো নাটক বানাচ্ছে এমনটা নয়, আমাদের মতো আর্টিস্টদের অভিনয়ের সুযোগ করে দিচ্ছে। এতে করে আমাদের কাজ ভালো হচ্ছে, কোটি কোটি দর্শক আবার নাটক দেখায় আমাদের বাংলা নাটক আবার জেগে উঠছে।

বর্তমানে প্রচারিত সাড়া জাগানো সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রাজ। কদিন আগে তিনি ‘তোমাদের গল্প’ দিয়ে নির্মাতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতা হন।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, দর্শকরা সবসময়ই আমার কাজকে আপন করে নিয়েছেন, কারণ তারা গল্পের ভেতরে নিজেদের খুঁজে পান। পরিবার, সম্পর্ক আর আবেগ; সবকিছুই তাদের জীবনের খুব কাছাকাছি মনে হয়। সেই জায়গা থেকেই ‘তোমাদের গল্প ২’ নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, নতুন এই গল্পেও দর্শক নিজেদের প্রতিফলন খুঁজে পাবেন।

জানা যায়, ‘তোমাদের গল্প’-২ তে থাকছে জনি হকের লেখা একটি গান, যেটি সুর-সংগীত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্তেখাব দিনারএমএনইউ রাজুখায়রুল আলম সবুজজোভানডাক্তার এজাজতটিনীতোমাদের গল্প ২দিলারা জামানদীপা খন্দকারনাটকনাদের চৌধুরীমনিরা মিঠুমাহমুদুল মিঠুলিড বিনোদনশিল্পী সরকার অপুসাবেরি আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT