বাংলাদেশ

টইটম্বুর পরিবারের সদস্য প্রকৌশলী আশরাফুল মারা গেছেন

প্রকৌশলী আশরাফুলের ছবি, সমুদ্রের পাশে সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৌশলী আশরাফুলের ছবি, তিনি সমুদ্রের পাশে সূর্যাস্তের সময় দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিশু কিশোর মাসিক পত্রিকা টইটম্বুর পরিবারের সদস্য এবং পরামর্শক প্রতিষ্ঠান কম্যুনিক্যান্টস এর পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম শাহীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ইয়া-ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ২ মে সকাল সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি।

একই দিন বাদ আসর নয়াপল্টন জামে মসজিদে জানাজা শেষে শাজাহানপুর কবরস্থানে তাক দাফন করা হয়।

আশরাফুল ইসলাম সেন্ট্রাল গভ. বয়েজ হাই স্কুল ও নটরডেম কলেজের সাবেক ছাত্র ছিলেন। এছাড়া রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৭৭ ব্যাচের ছাত্র ছিলেন আশরাফুল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…