চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত হওয়া জেমস-আজমতের কনসার্ট নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
দুই কিংবদন্তী গায়ক এক মঞ্চে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিলো ধামাকা কনসার্ট! যে কনসার্টে গাওয়ার কথা দুই দেশের দুই কিংবদন্তী শিল্পী! একজন বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস, এবং অন্যজন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জুনুন’ এর আলী আজমত।

সবই ঠিক ছিলো। এমনকি এই কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী আলী আজমত। কিন্তু শুক্রবার সকালে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজের পক্ষ থেকে এলো দুঃসংবাদ!

প্রতিষ্ঠানটির পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে।

Banglabid

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। আর সে কারণেই শেষ সময়ে এসে কনসার্ট স্থগিত কনতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

মূলত বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। এসব কারণেই এই অঞ্চলে গণজমায়েত নিয়ে সতর্ক প্রশাসন।

তবে আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগির বহুল প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে আপডেট জানানো হবে। ধারণা করা হচ্ছে, ভেন্যু পরিবর্তন করে অন্যত্র হতে পারে এই কনসার্ট। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।

Reneta

এ বিষয়ে জানতে সহ-আয়োজক প্রতিষ্ঠান স্টেট মিডিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা চ্যানেল আই অনলাইনকে জানান, কনসার্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে ইতিমধ্যে আলোচনায় বসেছেন তারা। আজকেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। যারা টিকেট কিনেছেন, তাদেরকেও পরবর্তী তারিখ ও ভেন্যু সম্পর্কে জানিয়ে দেয়া হবে। একইসঙ্গে আয়োজকদের ফেসবুক পেজগুলোতেও এ বিষয়টি জানিয়ে দেয়া হবে।

“আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যত দ্রুত সম্ভব নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা যায়। খুব শিগগিরই স্পনসর, স্টল মালিক ও টিকিটধারীদের নতুন তারিখ ও ভেন্যুর বিষয়ে জানানো হবে।” জানান আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসেন গ্রুপআলী আজমতকনসার্টজেমসনগরবাউলপাকিস্তানি শিল্পীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT