নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী আজ। তাই প্রতিবছর আজকের দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।
রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৫২ বছর বয়সে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা যান তিনি।
রোকেয়া দিবস উদযাপনে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন।
এরমধ্যে রয়েছে মুরাদপুরে তার জন্মভিটায় পুস্পার্ঘ্য অর্পণ, রোকেয়া স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন আজকের দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়াকে স্মরণ করবে।







