চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের তামাকজাত দ্রব্য জব্দ

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:০৯ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের কয়েকটি লাগেজ থেকে তামাকজাত দ্রব্য জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হজ মিশনকে জানানো হয় এবং হজযাত্রীদের প্রতি সতর্কতা জারি করা হয়। চলতি বছর হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গত বছর অবৈধভাবে হজ করতে গিয়ে হিটস্ট্রোকে কয়েকশ মানুষের মৃত্যু ঘটায় এবারের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সৌদি সরকারের নিয়ম-কানুন কঠোর। তাই হজযাত্রীদের অনুরোধ করব— তারা যেন কোনোভাবেই নিয়ম ভঙ্গ না করেন। তামাকজাত দ্রব্যসহ নিষিদ্ধ কিছু বহন করা থেকে বিরত থাকেন।

হজ মিশন সূত্র জানায়, হজযাত্রার পুরো প্রক্রিয়ায় সৌদি সরকার এখন প্রযুক্তিনির্ভর কঠোর মনিটরিং করছে। যারা বৈধ ভিসা ও নিবন্ধন ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের গ্রেফতারসহ আইনগত কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদি সরকারের এমন অবস্থানে বাংলাদেশের হজযাত্রীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামাকজাত দ্রব্যহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT