ফুটবল

‘মেয়েদের জয়ে আমার কোনো ভূমিকা নেই’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ একটি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন, যেখানে তারা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের আগে হয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ। আসরে তিন ম্যাচের দুটিতে হারের পাশাপাশি একটি ড্র করেছিল সাবিনারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ৩-০ গোলের জয়টা ডাগ আউটে থেকেই দেখলেন সাইফুল বারী টিটু। কোচ হিসেবে জয়ের জন্য বিন্দুমাত্র কৃতিত্ব না নিয়ে সবটাই ফুটবলারদের দিলেন।

শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন টিটু। দলের পারফরম্যান্সে তার চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। তার কন্ঠে ছিল ফুটবলারদের নিয়ে প্রশংসা।

‘মেয়েদের জয়ে আমার কোনো ভূমিকা নেই। যা করেছে, মেয়েরা করেছে। দাপটের সাথে জিততে পারাটা গুরুত্বপূর্ণ। আজ ওরা সেভাবেই জিতেছে। হয়তো আরও বেশি গোলে জিততে পারতো।’

‘আমি একটা জায়গায় কাজ করার চেষ্টা করেছি, পেছন থেকে আক্রমণ বিল্ড আপ করা। আমরা দেখেছি সিঙ্গাপুর দুই পাশের উইংয়ে জায়গা খালি রাখে। কৃতিত্ব ফুটবলারদেরই দিতে হবে। কারণ কাজটা ওরা করেছে। আমি যতো কথাই বলি না কেন।’

বিষয়:কমলাপুর টিটু ফিফা উইন্ডো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…