চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে ‘তিতাস পারের মানুষটি: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:৫৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোতে দেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘তিতাস পারের মানুষটি : শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ প্রদর্শিত হয়েছে।

কানাডার স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এই চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১ ঘণ্টা ১৫ মিনিটের এই প্রামাণ্য চলচ্চিত্রে শহীদ ধীরেন্দ্রনাথের জীবন ও কর্ম উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি করাচীতে পাকিস্তান গণ পরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্র ভাষার প্রশ্নে প্রথম কথা বলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। সেই সময়ে পাকিস্তানের জনগোষ্ঠীর প্রায় শতকরা ৫৭ ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। ফলে অন্যায় ও অনায্যতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করা বাংলার মৃত্তিকার এই জনবান্ধব ক্ষণজন্মা মানুষটি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার দাবী উত্থাপন করেন।

অধিবেশনে তার সেই বক্তৃতায় তিনি সাধারণ মানুষের কথা উল্লেখ করে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব বাংলার প্রধানতম ভাষা হিসেবে বাংলা কেন অবশ্যাম্ভাবী সেটার পক্ষে যুক্তি দেন। তার সেই বক্তৃতায় ছিল যুক্তি, ন্যায্যতা, প্রাসঙ্গিকতা আর দৃঢ়তা। সেই অধিবেশনেই সেই সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সাথে তার বাদানুবাদ শুরু হয় রাষ্ট্র ভাষা প্রশ্নে। ফলে ধীরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠেন সেই সময় পাকিস্তানের প্রথম ও প্রধান শত্রু। আজীবন মানুষের মাঝে ভালোবাসা বিলানো এই মানুষটি ১৮৮৬ সালের ২রা নভেম্বর জন্মেছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে।

স্কুলজীবন থেকেই ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন ব্রিটিশ বিরোধী এবং তখন থেকেই প্রান্তিক স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি কাজ করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য প্রথম কারাবরণ করেন তিনি ১৯৩০ সালে। তারপর দফায় দফায় তাকে কারাবরণ করতে হয়েছে, কখনও ব্রিটিশ জেল এ আবার কখনও পাকিস্তান জেলে। কিন্তু তিনি কখনই তার বিশ্বাস আর আদর্শ থেকে চ্যুত হননি। ১৯৩৭ সালে কংগ্রেস এর পক্ষ থেকে তিনি প্রদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত তিনি যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। তার মন্ত্রীত্বের সময়ই পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য কাঠামো তৈরি হয়।

পাকিস্তানে ১৯৫৮ সালের পর থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে বারবার হয়তো জেলে যেতে হয়েছে, অথবা গৃহবন্দী হিসেবে সময় কাটাতে হয়েছে। তার ওপর পাকিস্তান সরকারের চূড়ান্ত প্রতিশোধ নেমে আসে, ১৯৭১ সালের ২৯ মার্চ। সেদিন গভীর রাতে তার কুমিল্লার বাসভবন থেকে তাকে আর তার কনিষ্ঠ পুত্র দিলীপ দত্তকে হানাদার বাহিনীরা কুমিল্লা ক্যান্টনমেন্ট ধরে নিয়ে প্রায় পনের দিন অকথ্য নির্যাতন করে হত্যা করে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Reneta

চলচ্চিত্র প্রদর্শনী শেষে ঢাকা থেকে উপস্থিত দর্শকদের সাথে অনলাইনে কথা বলেন ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী আরমা দত্ত এমপি। চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ভিডিও’র মাধ্যমে চলচ্চিত্র দেখার জন্য উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান এবং চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কথা বলেন। এছাড়া উপস্থিত দর্শকদের পক্ষ থেকে চলচ্চিত্রটি নিয়ে কথা বলেন সাংবাদিক সুব্রত নন্দী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম চৌধুরী, গণ মাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ, টরন্টো বাংলা বইমেলার আহবায়ক সাদী আহমেদ ও টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাটরন্টোশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত ও তৈরি: আনচেলত্তি

জুন ১৩, ২০২৬

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT