বিনোদন

কেটের যে মানবিক গুণটি মুগ্ধ করলো সবাইকে

অ্যামি অ্যাডামস এমি অ্যাওয়ার্ডে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামি অ্যাডামস এমি অ্যাওয়ার্ডে উপস্থিত হয়ে সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘টাইটানিক’ সিনেমায় রোজ চরিত্রে অভিনয় করে সারা পৃথিবীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী কেট উইন্সলেট। তবে এবার অভিনয়ের জাদুতে নয় স্কটল্যান্ডের এক কিশোরীকে বাঁচাতে মোটা অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করে আলোচনায় আসলেন এই হলি অভিনেত্রী।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,  ১২ বছর বয়সী স্কটল্যান্ডের বাসিন্দা ফ্রেয়া নামের এক কিশোরী সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বর্তমানে লাইফ সাপোর্ট যন্ত্রের সাহায্যে ছোট্ট মেয়েটির প্রাণ বেঁচে আছে। কিন্তু সেই লাইফ সাপোর্ট যন্ত্রের কারণে তার বাড়িতে প্রতি বছর ৬ হাজার ৫০০ পাউন্ড বিদ্যুৎ বিল আসে। যেই অর্থের জোগান দিতে এখন হিমশিম খাচ্ছে ফ্রেয়ার মা ক্যারোলিন হান্টা।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নজর কেড়েছিল কেটের। পরে একটি সংস্থার মাধ্যমে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কেট উইন্সলেট। ফ্রেয়াকে বাঁচিয়ে রাখার জন্য ১৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৩৬ হাজারের বেশি) দান করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

টাইটানিক’ খ্যাত নায়িকার এই মানবিক গুণে মুগ্ধ ফ্রেয়ার মা ক্যারোলিন বলেন, “একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম। একটা সময় মনে হয়েছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু যখন অর্থসাহায্যের খবর পেলাম, কান্নায় ভেঙে পড়েছিলাম। বিশ্বাসই হচ্ছিল না।”

বিষয়:কেট উইন্সলেট টাইটানিক সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…