ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় টু-টুয়েন্টিতে স্বাগতিকদের দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৩৭ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস অজিদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দানবীয় ইনিংসটি সাজানো ৬ চার ও ১১ ছক্কায়।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে উইন্ডিজরা। স্বাগতিকদের হয়ে সংক্ষিপ্ত সংস্করণে প্রথম টি-টুয়েন্টি শতক করেন সাই হোপ। ৫৭ বল খেলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রান করে অপরাজিত থাকেন হোপ। আরেক ওপেনার ব্র্যান্ডন কিং খেলেন ৬২ রানের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজদের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে অজি ব্যাটাররা দেখান নিজেদের শক্তিমত্তা। স্কোড়বোর্ডে সবাই তোলেন কমবেশি রান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারালেও পঞ্চম উইকেটে টিম ডেভিড ও মিশেল ওয়েন ৪৪ বল খেলে ১২৮ রানের অপরাজিত জুটি গড়েন। তাতেই ১৬ ওভারে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। এটি টি-টুয়েন্টি ক্রিকেটে পঞ্চম উইকেটের চতুর্থ সর্বোচ্চ জুটি।
ডেভিডের দ্রুততম সেঞ্চুরির দিনে ওয়েন খেলেন ১৬ বলে ৩৬ রানের ইনিংস। তার ইনিংস সাজানো ২ চার ও তিন ছক্কায়।
টিম ডেভিডের আগে অজিদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিলো জশ ইংলিশের। ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে শতক করেন তিনি। ৪৭ বল খেলে শতক করে যৌথভাবে এখন তিনে আছে অ্যারন ফিঞ্চ, ইংলিশ ও গ্লেন ম্যক্সওয়েল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল।
২৯ বর্ষী ডেভিড দুই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। সিঙ্গাপুরের হয়ে ২০১৯ থেকে ২০২০ সালে খেলেন ১৪ ম্যাচ। সিঙ্গাপুরের হয়ে খেলেছেন শুধু টি-টুয়েন্টি। অজিদের হয়ে ২০২২ থেকে এ পর্যন্ত খেলেছেন ৫০ ম্যাচ। সাদা পোশাকের কুলীন সংস্করণে জার্সি গায়ে না জড়ালেও ৪৬ টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেল ডেভিড।








