চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় টেকটোনিক প্লেটের কারণে ধ্বংসের শঙ্কায় তিব্বত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
তিব্বতের হিমশৈল ও পর্বতশৃঙ্গ, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট, যার ফলে যেকোন মুহূর্তে সৃষ্ট হতে পারে ভয়ঙ্কর ভূমিকম্প। যে ভূমিকম্পে তিব্বত দু’ভাগে ভাগ হয়ে ধ্বংস হবার প্রবল শঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা।

রোববার ২৮ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে এই গবেষণা প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, টেকটোনিক কার্যকলাপের এই মডেলটি তৈরি করেছে চীনের ওশান ইউনিভার্সিটির ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বাধীন এক গবেষণা দল।

Banglabid

এতদিন ভূ-বিজ্ঞানীরা জানতেন, ভারতীয় প্লেটটি আন্ডারপ্লেটিং প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে ঢুকে যাচ্ছে। নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ভারতীয় প্লেটের নিচের দিকের অংশ ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে গেলেও, তিব্বত এলাকায় এই প্লেটের ওপরের অংশগুলো ক্রমাগত সংঘর্ষের মুখে পড়ছে। আর এতে করে বেঁকে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে।

নতুন গবেষণা জানাচ্ছে, তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটোনিক প্লেটটি আসলে দু’ভাগে ভেঙে যাচ্ছে। আর এই ক্রমাগত সংঘর্ষের কারণে বিকৃত হচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেটের ওপরের অংশ। যখন কোনো মহাসাগরীয় টেকটোনিক প্লেট ভারী ও ঘন হয়, তখন সেটি তুলনায় হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন।

টেকটোনিক কার্যকলাপের এই নতুন মডেলটি তৈরি করেছে চীনের ওশান ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট লিন লিউ-এর নেতৃত্বাধীন এক গবেষণা দল। দক্ষিণ তিব্বতের ৯৪টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে ‘আপ-অ্যান্ড-ডাউন’ এস-ওয়েভ এবং শিয়ার-ওয়েভ সংক্রান্ত তথ্যকে পি-ওয়েভ তথ্যের সঙ্গে একত্রিত করে ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করেছেন তারা। যে অঞ্চলে দু’টি প্লেটে সংঘর্ষ হয়, সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এই তরঙ্গগুলো ব্যবহার করে, তারা ভারতীয় প্লেটের বর্তমান চিত্র তৈরি করে।

Reneta

এতে দেখা যাচ্ছে, ভারতীয় প্লেটের নীচের অংশটি প্রায় ২০০ কিলোমিটার গভীর। অথচ উপরের দিকে কোথাও কোথাও প্লেটটির গভীরতা মাত্র ১০০ কিলোমিটার। এর থেকেই গবেষকরা মনে করছেন, ভারতীয় প্লেটের উপরের দিকের কিছু অংশ ভেঙে গিয়েছে। ২০২২ সালে, গবেষকরা দুটি প্লেটের সীমানা খুঁজে বের করতে, তিব্বত অঞ্চলের উষ্ণ প্রস্রবনগুলোর কোনটি থেকে কত পরিমাণ হিলিয়াম বুদবুদ তৈরি হচ্ছে, তার এক মানচিত্র তৈরি করেন। এই গবেষণা এবং এর আগের ভূ-রাসায়নিক গবেষণাগুলো থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ভারতীয় প্লেটটি ভেঙে যাচ্ছে।

এই প্লেটের ভাঙন এবং বিকৃতির জন্য ভূপৃষ্ঠে কতটা চাপ তৈরি হতে পারে, সেই সম্পর্কে কিছুই বলেননি গবেষকরা। তবে তারা জানান, ভারতীয় প্লেট এবং ইউরেশিয় প্লেটের সীমানা অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কতটা বাড়ছে, সেই সম্পর্কে জানতে সহায়ক হবে তাদের গবেষণা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিব্বতভারতীয় টেকটোনিক প্লেটভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির নতুন কমিটি গঠিত

পরবর্তী

কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

পরবর্তী
Supreme Court

কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বিক্ষোভের ধোঁয়া ও অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সংঘাত, সীমান্তে সতর্ক বিজিবি

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT