চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৮:২২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একই দিনে জন্ম, একই সঙ্গে বেড়ে ওঠা আর একসঙ্গে শিক্ষাজীবন- এমন বিরল গল্প গড়ে তুলেছে ঠাকুরগাঁওয়ের সালন্দর গ্রামের তিন বোন স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেঁজুতি বর্মন। জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা এসএসসিতে এবার একসঙ্গেই অংশ নিচ্ছে তারা।

২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোন আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেবে।

তাদের বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না রানী সেন। ছোটবেলা থেকেই তিন বোন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। স্থানীয় আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে তারা ভর্তি হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। চেহারার আশ্চর্য মিলের কারণে বিদ্যালয়ে তারা যেমন পরিচিত, তেমনি অনেক সময় শিক্ষকদেরও আলাদা করতে হিমশিম খেতে হয়।

বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ওদের চেহারায় এতটাই মিল যে আলাদা করতে অনেক সময় চিহ্ন ব্যবহার করতে হয়েছে। তবে পড়াশোনায় তারা তিনজনই অত্যন্ত মেধাবী। তিনজনই বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও তাদের ভবিষ্যৎ লক্ষ্য ভিন্ন। স্বপ্নীল বর্মনের প্রিয় বিষয় জীববিজ্ঞান হলেও বাংলা সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। সে বিসিএস ক্যাডার হয়ে দেশসেবা করতে চায়। স্বর্ণালী বর্মনের পছন্দ জীববিজ্ঞান ও রসায়ন, তার স্বপ্ন চিকিৎসক হওয়া। সেঁজুতি বর্মন জীববিজ্ঞান ভালোবাসলেও ভবিষ্যতে শিক্ষক হয়ে সমাজ গঠনে অবদান রাখতে চায়।

পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় এই তিন বোন। তারা বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিশুশিল্পী। দেশাত্মবোধক গান গাওয়া এবং সায়েন্স ফিকশন বই পড়া তাদের প্রিয় সময় কাটানোর মাধ্যম। খাবারের তালিকায় তিনজনেরই পছন্দ বিরিয়ানি। তিন কন্যাসন্তানকে একসঙ্গে বড় করার অভিজ্ঞতা স্মরণ করে মা ময়না রানী সেন বলেন, কষ্ট যেমন ছিল, আনন্দও ছিল অনেক। তারা ঝগড়া করলেও একে অপর ছাড়া থাকতে পারে না।

বাবা ঠান্ডারাম বর্মন বলেন, শুরুতে কিছুটা দুশ্চিন্তা ছিল। এখন ওদের বড় হতে দেখে সব কষ্ট ভুলে গেছি। আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ওদের স্বপ্ন পূরণ করতে চাই। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তিন বোন। তাদের একটাই লক্ষ্য- ভালো ফলাফল করে বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি পরীক্ষাঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়তিন বোনবিজ্ঞান বিভাগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT