চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০৩ অপরাহ্ণ ০৬, জুন ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
drown

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে দুটি দুর্ঘটনায় শিশুদের মৃত্যু হয়।

এরমধ্যে বেলা ১২টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত ক্যম্পের বি ব্লক এলাকায় ছাগল চড়াতে গিয়ে সাইফুল(১৪) পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । নিহত সাইফুল একই ব্লকের শেড নং-১০০৯/৪ এর আইয়ূব আলীর ছেলে।

এর আগে সোমবার সকাল ৮টায় একই ক্যাম্পের ডি ব্লক সংলগ্ন তারকাঁটা বেষ্টনীর বাইরের পুকুর থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিহতরা হলো একই ব্লকের শেড ৭১২/১ এর মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭) ও ক্যাম্প-২৬ (শালবাগান) এর নুরু বাশারের ছেলে ইয়াছির (৮)।

১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি তরিকুল ইসলাম বলেন, নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানিতে ডুবে মৃত্যুপুকুরে ডুবে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT