চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন গবেষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নোবেল পুরস্কারপ্রাপ্ত তিন গবেষকের কার্টুন চিত্র, পদার্থবিদ্যায় 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঘোষণা করা হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের পদার্থবিদ্যায় নোবেল জয়ী তিনজন গবেষকের নাম। পদার্থবিদ্যায় এবছর নোবেল পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের পিয়েরে আগোস্তিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউসজ এবং ফ্রান্সের অ্যান ল’হুইলিয়ের৷

আজ ৩ অক্টোবর মঙ্গলবার সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। ইলেকট্রন ডাইনামিকসের ওপর গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি করার বিষয়টি তাদের গবেষণায় উঠে এসেছে। তারা এমন আলোক ফ্ল্যাশ তৈরি করেছেন যেগুলো খুব দ্রুত চলাচলকারী ইলেকট্রনের স্ন্যাপশট নিতে পারে। ইলেকট্রন সাধারণত এত দ্রত চলাচল করে যে এটির গতিবিধি পর্যবেক্ষণ করার বিষয়টি অসম্ভব বলে মনে করা হতো।

Banglabid

গত বছর অর্থাৎ ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার যৌথভাবে অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেইলিংগারকে দেওয়া হয়েছিল। ফোটনের সাথে যুগান্তকারী পরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা করা এবং কোয়ান্টাম পদার্থবিদ্যায় অগ্রগামী ভূমিকা রাখার জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গণ্য করা হয়।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। গতকাল এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। এমআরএনএ কোভিড ভ্যাকসিনের বিকাশকে সক্ষম করার জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করেছেন তারা।

প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গতকাল চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীর নাম। এছাড়াও বুধবার ৪ অক্টোবর রসায়ন এবং বৃহস্পতিবার ৫ অক্টোবর সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার ৬ অক্টোবর। নরওয়ে থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। আর অন্যান্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে।

Reneta

সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল পুরস্কারসুইডেনস্টকহোম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীদেবীকে নিয়ে যে ‘সিক্রেট’ সামনে আনলেন বনি!

পরবর্তী

খালেদা জিয়াকে অসুস্থ রেখে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

পরবর্তী
বিএনপি নেতারা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে অসুস্থ রেখে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

বাংলাদেশের গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে পোশাক খাত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT