এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ড কাশেমপাড়া নাভানা সিটি এলাকায় ডিএনডি লেকে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী থানার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান। আর গালিব এবং সুরাইয়া আক্তার নড়াইল কালিয়া থানার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরাম মিয়ার ছেলে ও মেয়ে। তারা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শালিকা। তারা সিদ্ধিগঞ্জের দক্ষিন কদমতলী এলাকার এডভোকেট জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে শ্যালক ও শালিকাকে নিয়ে গোসল করতে ডিএনডি লেকে নামে দুলাভাই রাশেদুজ্জামান। প্রায় আধা ঘন্টা পর তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ারের ডুবুরিদল পানিতে নেমে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও শ্যালক ও শ্যালিকার মরদেহ উদ্ধার করে।
লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে জানা গেছে।







