অপরাধ

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ছবি: সংগৃহীত

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কে এম তাহসিন সাউরি (২৮) কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কে এম তাহসিন সাউরি পরিবারের সঙ্গে ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:তুরাগ নদ বিমানবাহিনী মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…