আন্তর্জাতিক

জাপানে ট্রেনে ছুরি হামলায় তিনজন আহত

জাপানে ট্রেনে ছুরি হামলায় আহত তিনজনের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ট্রেনে ছুরি হামলার ঘটনায় উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানে একটি ট্রেনে অতর্কিত ছুরিকাঘাতের ঘটনায় ট্রেনের একজন কন্ডাক্টর এবং দুইজন পুরুষ যাত্রীসহ মোট তিনজন আহত হয়েছেন। ঘটনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, আজ রোববার পশ্চিম জাপানে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে।  আহত ভুক্তভোগীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

৩৭ বছর বয়সী অভিযুক্তকে ৩টি ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে এবং সে হামলার কথা স্বীকার করেছে। তবে হামলার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে জাপান পুলিশ।

শান্তিপ্রিয় দেশটিতে হিংসাত্মক অপরাধের ঘটনা বিরল। দেশটিতে খুনের হার কম তবে মাঝে মধ্যে ছুরিকাঘাত এবং গুলির ঘটনা দেখা গেছে। গত বছর দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিষয়:ছুরি হামলা জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…