অর্থনীতি

অর্থনীতিতে তিন অর্থনীতিবিদের নোবেল

অর্থনীতিতে নোবেল বিজয়ী তিন অর্থনীতিবিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডিশ রিক্সবैंक প্রাইজের জন্য নোবেল বিজয়ী তিন অর্থনীতিবিদের কার্টুন চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাংক ও আর্থিক খাতের সঙ্কট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতির এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

এর আগে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পান বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়ালস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

তারা যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারকারীদের তালিকা করে এ স্বীকৃতি লাভ করেন।

বিষয়:অর্থনীতিতে নোবেল নোবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…