পরিস্থিতি বিবেচনায় ও ইউজিসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হলগুলো আজ পাঁচটার মধ্যে ছাড়ার ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা। প্রসশনিক ভবনে সামনের এসে প্রক্টরকে কাছে ৩টি দাবি পেশ করেন তারা।
বুধবার ১৭ জুলাই দুপুর ১টার দিকে এই দাবি জানিয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যে বাস্তবায়নের আহ্বান জানান উত্তেজিত শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাহার করতে হবে, পূর্ণাঙ্গ নিরাপত্তাসহ বাস সেবা, বিদ্যুৎ, ওয়াইফাই আগের মত থাকতে হবে।
এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা হলের প্রভোস্টদের সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র প্রসাশনের সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের জানিয়েছে। যারা থাকতে চায় তারা থাকতে পারবে। এছাড়া আরও যেসব দাবি করা হচ্ছে সেগুলো আমরা আমাদের উপাচার্য ও সিন্ডিকেট মেম্বারদের জানাবো।








