চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের জ্যেষ্ঠ শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কমিটি কক্ষে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেহমুদ সেলিমের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

১৫ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি বাংলাদেশের অধ্যাপক ড. মাসুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মোর্তুজা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ।

এ সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল লিংকেজেস বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইয়ামিনা সালমান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক সাইমা নওরিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়কে অঞ্চলের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধিরা দুই দেশের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক অংশীদারত্ব, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. মেহমুদ সেলিম বলেন, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক সহযোগিতা এবং বিনিময় কর্মসূচিকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে স্বাগত জানায়। তিনি প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্য, গবেষণা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন।

এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক একাডেমিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠক শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌজন্য স্মারক বিনিময় করা হয়।

ট্যাগ: ইউজিসিপাঞ্জাব বিশ্ববিদ্যালয়পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

পরবর্তী

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

পরবর্তী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT