চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে ‘খুনের হুমকি’ নিয়ে নতুন তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১০, জুন ২০২২
বিনোদন
A A

ক’দিন আগেই বলিউড সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে এসেছিলো বেনামি চিঠি। জনপ্রিয় শিল্পী সিধু মুসওয়ালাকে খুনের পর এমন চিঠি গুরুত্বের সঙ্গে নেয় মুম্বাই পুলিশ। অবশেষে সালমানকে দেয়া সেই চিঠির রহস্য উন্মোচন হলো।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় সালমান খানকে খুনের হুমকি দেওয়া কেসের তদন্ত যেন খুবই দ্রুত এগিয়ে চলেছে বলে খবর সংবাদ মাধ্যমে। ইতিমধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এর একটি দল পৌঁছেছে দিল্লিতে, সেখানে পৌঁছেই লরেন্স বিষ্ণোই এর দলকে জিজ্ঞাসা বাদ করেছে তারা।

আর সেই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নতুন কিছু তথ্য। জানা গেছে লরেন্সের গ্যাং এর পক্ষ থেকেই সালমানকে সেই হুমকি দেয়া হয়েছে। বিক্রম ব্রারের নির্দেশেই নাকি এই হুমকি দেওয়া হয়। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে পুলিশ।

বিক্রম এখন রয়েছেন কানাডায়। তার কথা মতোই বেনামি হুমকি চিঠি নিয়ে গত ৫ জুন তিন জন মুম্বাইতে এসেছিলেন। তারা সবাই মুম্বাই এসে সৌরভ মহাকালের সাথে দেখা করেন বলে জানায় পুলিশ। এই সৌরভকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সৌরভ মহাকাল জানিয়েছে, বিষ্ণোইয়ের সহযোগী বিক্রম বারাদ চিঠিটি সেলিম খানের কাছে নিয়ে গিয়েছিল। জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর নির্দেশে সালমান খান ও তার বাবা সেলিম খানকে এই চিঠি দিয়েছিল। তার গ্যাংয়ের তিনজন লোক রাজস্থানের জালোর থেকে মুম্বাই এসেছিল চিঠিটি দেওয়ার জন্য।

পুলিশ আরও জানিয়েছে, চিঠিটি যারা নিয়ে এসেছিল তাদের চিহ্নিত করা গেছে। শিগগির তাদের গ্রেপ্তার করা হবে। তাদের শনাক্তকরণের পরপরই পুলিশের ৬টি দলকে ভারতের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তদন্তপুলিশবলিউডসালমানসালমান খানসিধু মুসওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT