চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার মানুষ ও নেপালী পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সম্প্রতি রাজতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দুত্বকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ ও জমায়েত হয়েছে। ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থনে রোববার কাঠমান্ডুর রাজপথে হাজার হাজার মানুষ জমায়েত হন। এ সময় ‘আমরা আবার রাজতন্ত্র চাই’ এবং নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি তোলা হয়।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, বিক্ষোভকারীরা কাঠমাণ্ডুর এক প্রান্তে সমবেত হয়ে সাবেক রাজা জ্ঞানেন্দ্রর সমর্থনে স্লোগান দেয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। তারা শহরের কেন্দ্রস্থলে যাওয়ারও চেষ্টা করে। দাঙ্গা পুলিশ তাদের আটকে দেয়, বাঁশের লাঠি দিয়ে তাদের মারধোর করে, কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে। উভয়পক্ষই অল্প আহত হয়েছে। মিছিলের আগে কর্তৃপক্ষ শহরের প্রধান এলাকাগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করে দিয়েছিল।

এসময় উত্তেজিত জনতা স্লোগান দেয়, আমরা আমাদের রাজা ও দেশকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালবাসি। ফিরিয়ে আনো রাজতন্ত্র। শেষ করো প্রজাতন্ত্র।

এদিকে নেপালের পশ্চিমাঞ্চল সফর শেষে জ্ঞানেন্দ্র কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। জমায়েতে অংশগ্রহণকারীরা রাজতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি জ্ঞানেন্দ্রকে আবার রাজপ্রাসাদে বসবাসের অনুমতি দেওয়ার দাবি জানান। এছাড়াও নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়। জ্ঞানেন্দ্রের সমর্থনে বাইক মিছিলও অনুষ্ঠিত হয়।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পুলিশ বিভাগ জানিয়েছে, রাজতন্ত্রপন্থী এই জমায়েতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে জ্ঞানেন্দ্রের সমর্থক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি দাবি করেছে, জমায়েতে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

২০০৮ সালের মে মাসে নেপালের সংবিধান সংশোধন করে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত করা হয় এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে নেপাল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নতুন সংবিধান অনুমোদন করে। ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্ঞানেন্দ্র শাহ সাধারণ নাগরিক হিসেবে বসবাস করছেন এবং তার কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা নেই। এছাড়াও তাকে রাজপ্রাসাদে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং তিনি কোনো সরকারি সুবিধাও পান না।

নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকাকালীন দেশটি হিন্দুরাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং সংবিধানেও এ বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়। ১৭৬৮ সালে নেপালে শাহ রাজবংশের সূচনা হয়। জ্ঞানেন্দ্র শাহের দাদা রাজা বীরেন্দ্র শাহ ছিলেন শাহ রাজবংশের প্রতিষ্ঠাতা পৃথ্বীনারায়ণ শাহের নবম প্রজন্ম। ২০০১ সালের জুন মাসে রাজপ্রাসাদে এক ভয়াবহ হত্যাকাণ্ডে রাজা বীরেন্দ্র ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এ ঘটনার পর জ্ঞানেন্দ্র সিংহাসনে বসেন। তবে ২০০৬ সালে তিনি ক্ষমতাচ্যুত হন এবং নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে।

ট্যাগ: নেপালরাজতন্ত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

ঈদ উপলক্ষে পাওয়া যাবে না নতুন টাকা

পরবর্তী
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকনোট ও অর্থের নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে পাওয়া যাবে না নতুন টাকা

শরীয়তপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী রিনা বেগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কেঁচো সার উৎপাদন করে শরীয়তপুরের রিনা বেগম স্বাবলম্বী

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT