চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনের জন্য যারা তাড়াহুড়া করছে, তাদের কথায় ভারতের এজেন্ডা বাস্তবায়ন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি
A A
নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছেন একজন নেতা, পেছনে বাংলার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মৌলিক সংস্কার ও বিচারের আগে যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে তাদের স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। তাদের কথার সাথে ভারতের ‘র’ এর এজেন্ডা বাস্তবায়ন হয়।

শনিবার (৪ অক্টোবর) বিকালে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। দেশে এখন ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। দেশের মানুষ চেয়েছিল গণঅভ্যুত্থানের পর মৌলিক সংস্কার ও গণহত্যাকারী ও দেশের সম্পদ লুট কারীদের দৃশ্যমান বিচারের পর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা।

অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের আগেই নির্বাচনের ঘোষণা করেছেন। কেন তিনি এই নির্বাচন ঘোষণা করেছেন তা আজ দেশের মানুষ জানতে চায়।

তিনি বলেন, বিগত ৫৩ বছর দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে। নতুনভাবে তারা ক্ষমতা এসে দেশের মানুষকে কি উপহার দিবে তারা ইতিমধ্যেই সিগন্যাল দিয়েছে। যেখানে একজন সাধারণ পানের দোকানদারও চাঁদাবাজি থেকে মুক্তি পাচ্ছে না। এমনকি নিজেদের মধ্যে চাঁদা ভাগাভাগি নিয়ে খুন হয়েছে ২০০ এর মত। তবে দেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই। সকলকে একত্রিত হয়ে ফ্যাসিবাদ যেন দেশের মাটিতে ঠাই না পায় সেজন্য প্রতিহত করে উৎখাত করতে হবে।

বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ সামসুল হক (সুমন) এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম।

ট্যাগ: ইসলামী আন্দোলন বাংলাদেশমুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি দুই লাখের কাছাকাছি

পরবর্তী

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও ৩ জন

পরবর্তী
বিভিন্ন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও ৩ জন

গার্মেন্টস শ্রমিকরা বেতন-ভাতা পেতে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT