চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই যুগের বেশি সময় পর বায়ার্ন ছাড়ার ঘোষণা থমাস মুলারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের জার্সিতে ২৫ বছর ধরে খেলছেন থমাস মুলার। অবশেষে দীর্ঘ এই অধ্যায়ের ইতি টানতে চলেছেন এই জার্মান স্ট্রাইকার। চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন। 

শনিবার আনুষ্ঠানিক ঘোষণায় এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই শৈশবের ক্লাব ছাড়ছেন তিনি। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন আসন্ন জুনে যুক্তরাষ্ট্রে হতে চলা ক্লাব বিশ্বকাপে।

২০০০ সালে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দিয়েছিলেন মুলার। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। সময়ের সাথে ১০ বর্ষী সেই মুলারের বয়স এখন ৩৫। দীর্ঘ এই সময়ে বুন্দেসলিগায় ১৫০টিসহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন তিনি।

জার্মানির হয়ে ২০১৪ সালে জিতেছেন বিশ্বকাপ। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, জার্মান সুপার কাপও জিতেছেন তিনি। এতসব অর্জন নিয়ে অবশেষে বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুলার।

ক্লাব ছাড়ার প্রসঙ্গে মুলার বলেছেন, ‘আজকের দিনটা অন্য দশটা দিনের মতো নয়। বায়ার্নে কাটানো আমার ২৫টা বছর শেষ হতে যাচ্ছে এই মৌসুমের গ্রীষ্মে। দারুণ একটা যাত্রা। দুর্দান্ত লড়াই, স্মরণীয় সব জয়ে ভরপুর অনন্য এক অভিজ্ঞতা আসলে। এই ক্লাবের হয়ে এতদিন খেলতে পারাটা আমার দারুণ একটা ব্যাপার। এই বিশেষ সম্পর্কটা আমার আর ক্লাবের সব সময়ই থাকবে।’

গত ১৭ মৌসুমে বায়ার্নের হয়ে মুলার জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিবায়ার্ন মিউনিখবুন্দেসলিগামুলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT