চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মেধা ও অবৈতনিক বৃত্তি পাবে জবি শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:৩৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তির জন্য আবেদন আহবান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তির আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে নির্ধারিত ফরম পূরণ করে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।

গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বৃত্তি নীতিমালা-২০১৩’ অনুযায়ী সকল বিভাগ হতে প্রতি শিক্ষাবর্ষে ৩ জন শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে মেধাবৃত্তি এবং এক শিক্ষাবর্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। মেধাবৃত্তি ছাড়াও প্রতিটি বিভাগের সকল শিক্ষাবর্ষের মধ্যে ১০% অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

Banglabid

তবে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবোর্ড প্রদত্ত বৃত্তি এবং সরকারি বা বেসরকারি সংস্থা থেকে বৃত্তি প্রাপ্ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টারে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

জানা যায়, ইতিমধ্যেই প্রতিটি ইন্সটিটিউট এবং বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে বৃত্তির এই নোটিশ পাঠানো হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির মতামতের ভিত্তিতেই বৃত্তির জন্য শিক্ষার্থীরা মনোনীত হবেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও অবৈতনিক বৃত্তি চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত ১ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক এই দুই ক্যাটাগরিতে মোট ৫৫ লাখ ৩৩ হাজার টাকার বৃত্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিবৃত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT