চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএম কাদেরসহ রংপুর জেলায় জয়ী হলেন যারা

মেরিনা লাভলীমেরিনা লাভলী
১২:০৩ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, রংপুর, রাজনীতি
A A

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি আসনের মধ্যে ৩ টিতে আওয়ামী লীগ, ১ টিতে জাতীয় পার্টি এবং ২ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

রংপুর-১ আসনে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার মোহাম্মদ মসিউর রহমান রাঙ্গাঁ পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট।

রংপুর-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি পেয়েছেন ৮১৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার পেয়েছেন ৬১৫৮৩ ভোট।

রংপুর-৩ (সদর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তার নিকটতম আলোচিত স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানীকে তিনি ৫৮ হাজার ৫৪২ ভোটে হারিয়েছেন।

রংপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী টিপু মুনশি পেয়েছেন ৪৬ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ১৫ হাজার ৬৩১ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার (ট্রাক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রাশেক রহমান পেয়েছেন ৭৪৫৯০ ভোট।

Reneta

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি তদন্তে মমতা ব্যানার্জীর বাড়িতে তল্লাশি

জুন ১০, ২০২৬
ইলন মাস্ক

সফটওয়্যার ডেভলপার ও প্রোগ্রামারদের ‘খারাপ খবর’ দিলেন ইলন মাস্ক

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় জার্মান ভক্ত আমজাদের সাড়ে ৭ কিলোমিটার পতাকা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT