চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি জিম্মিদের ফেরাতে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেতানিয়াহু এর বক্তৃতা, ইসরায়েলি প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল-হামাস যুদ্ধে পাঁচ দিনের যুদ্ধ বিরতির বিনিময়ে ৫০ জন জিম্মিকে মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এখনও কোনও চুক্তি হয়নি। 

প্রতিবেদনে কূটনীতিকদের উদ্ধৃতি দেয়া হয়েছে যারা বলেছেন, কাতারের মধ্যস্থতা আলোচনায় একটি অগ্রগতিতে পৌঁছেছে যার ভিত্তিতে ইসরায়েল এবং হামাস কমপক্ষে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে থাকবে এবং এর বিনিময়ে প্রাথমিক অবস্থায় ইসরায়েলের ৫০ জন জিম্মিকে মুক্তি দিতে হবে।

ইসরায়েলের জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি চুক্তি কাজ করছে কিনা এমন প্রশ্নে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে এখনও কোনও চুক্তি হয়নি। আমরা সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনতে চাই। আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদের ফিরিয়ে আনার জন্য। তিনি আরও বলেন, আমরা স্পষ্টতই চাই যেন পুরো পরিবার একত্রিত হোক।

গত ৭ অক্টোবর হামসের ইসরায়েলে হামলার পর ১ হাজার ২০০ জন নিহত হয়। তাছাড়া নারী ও শিশুসহ ২৪০ জনকে জিম্মি করা হয়েছিল। হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় নৃশংস আক্রমণ শুরু করলেও জিম্মিদের ভাগ্য এখনও ভারসাম্যহীন।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন টুইটারে বলেছেন, আমরা এখনও একটি চুক্তিতে পৌঁছাইনি, তবে আমরা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।

 

ট্যাগ: ইসরায়েলগাজাচুক্তিজিম্মিদের মুক্তিফিলিস্তিনযুদ্ধযুদ্ধ বিরতিহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে বলেছে মালদ্বীপ

পরবর্তী

ওয়ানডেতে আগের যত বিশ্বচ্যাম্পিয়ন

পরবর্তী
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে আগের যত বিশ্বচ্যাম্পিয়ন

শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ‘সালমা আদিল ফাউন্ডেশন’র শিক্ষা সহায়ক কর্মসূচি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT