চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে যা জানালো বিজিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিজিবি প্রধানের ছবি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

Banglabid

এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি (২০২৫) মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

এছাড়াও এ সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টের কারণে সকলের মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

উল্লেখ্য, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি (২০২৫) ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোন গোপনীয়তার চেষ্টাও করা হয়নি।

অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ডার গার্ড বাংলাদেশবিজিবিবিজিবি মহাপরিচালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পী এমএফ হুসেইনের ‘আপত্তিকর’ চিত্রকর্ম বাজেয়াপ্তের নির্দেশ

পরবর্তী

পর্দা নামলো চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসবের

পরবর্তী
চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসবের অংশগ্রহণকারীরা একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা নামলো চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসবের

আমীর খসরু বক্তৃতা দিচ্ছেন, গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT