চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বর্তমান বাস্তবতায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: মঈন খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নেতা মঈন খান জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার দুর্বল সরকার, এমন অবস্থায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ভাষা আন্দোলনের আগে যেমন মানুষের স্বাধীনতা চাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক একইভাবে আজ ২০২৫ সালে এসে মানুষ তাদের ভোট দেয়ার যে প্রত্যাশা, সেটির প্রতিফলন অবিলম্বে দেখতে চায়।

এসময় বিএনপি নেতারা বলেন, ৫২ থেকে শুরু করে ৭১ পর্যন্ত একটি রাজনৈতিক দল ইতিহাস বিকৃত করেছে। আগামীতে ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস রচনা করা হবে বলেও মন্তব্য করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত ১৬ বছর ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের আন্দোলন ছিল। সেই আন্দোলনের ফলস্বরূপ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে।

তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৫২ এর শহীদদের তালিকা অনুসন্ধান করে ঠিক করবে। শিকড় সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার সবার আছে।

Reneta

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণকে গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। যারা আতেল আছেন, বুদ্ধিজীবি আছেন, থাকেন। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি কিন্তু জনগণের অধিকার কেড়ে নিবেন না। জনগণ এই দেশের মালিক, তারাই স্থির করবে এই দেশে কোন ধরনের সংস্কার হবে। বাংলাদেশের সংসদ বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। সুতরাং অতি শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচিত সরকারের বিকল্প নেইবিএনপিমঈন খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT