চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ট্রাফিক পুলিশ বিভাগের বিশেষ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
বাংলাদেশ
A A

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়গুলো মেনে চলার জন্য নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

হাটে ট্রাক হতে গরু নামানো এবং বিক্রীর সময়ে সড়ক মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

নৌপথে ট্রলারের মাধ্যমে রাজধানীতে আসা কোরবানীর পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে সে বিষয়ে যথাযথ নজরদারি রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- পশুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্য যাতায়াতের জন্য পার্কিং এর সুব্যবস্থা নিশ্চিত করা। যত্রতত্র যেন কোরবানীর পশুর হাট না বসে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সঠিক থাকে তা নিশ্চিত করা। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটের ভিতর লোড-আনলোড করতে হবে।

পশুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা। টার্মিনাল ও পশুরহাট কেন্দ্রিক সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা। টার্মিনাল কেন্দ্রিক যাত্রী উঠানামা টার্মিনালের ভেতর থেকেই করা হবে। যাত্রী পরিবহন ও পশুবহনকারী গাড়ির চলাচল সুশৃঙ্খল করতে ঢাকা মহানগরীর এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট এ ইনকামিং-আউটগোয়িং রোডে সমন্বয়ের মাধ্যমে পরিবহন চালনা করা।

ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে। আন্তঃজেলা পরিবহনের যাত্রীগণ বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভিতরে অবস্থান করার জন্য আহ্বান করা হলো। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। কোন যানবাহনেই ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।

Reneta

এছাড়াও যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোন অসম প্রতিযোগীতায় অংশ নিবেন না, যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানীর সম্ভাবনা থাকে। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। ঈদের আগের তিন দিন কোন ভারী যানবাহন যেন ঢাকা মহানগরীতে না ঢুকে সে বিষয়ে দৃষ্টি আরোপ করা। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বিমানবন্দর কেন্দ্রিক রুটগুলো চলাচল উপোযোগী রাখতে স্বচেষ্ট থাকা। জনগণ যেন যাত্রা পথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোন খাদ্য বা পানীয় গ্রহণ না করে সে বিষয়ে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করার কথাও উল্লেখ করা হয়েছে।

যাত্রাপথে জনগণের ব্যক্তিগত মালামাল ও অর্থ যেন সাবধানে রাখে সে বিষয়ে তাদের সচেতন করা। মোটর সাইকেলের চালক ও আরোহীদের ঢাকার বাইরে দূরপাল্লার যাতায়াতের সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। ঈদের আগে-পরে ফাঁকা রাস্তায় ওভারস্পিড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ঈদকে ঘিরে বিনোদন কেন্দ্রিক রুটগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখতে সচেষ্ট থাকা। আনফিট অথবা রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে।

এতে বলা হয়, প্রধান প্রধান ঈদ জামাত কেন্দ্রিক ট্রাফিক ম্যানেজমেন্ট সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা: ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান, ঈদের অনাবিল আনন্দ এবং শান্তি অটুট রাখতে জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাপবিত্র ঈদ-উল-আজহাপবিত্র ঈদ-উল-আজহা ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT