ঢাকা

নির্বাচনে বৈধ প্রার্থী ১৯৮৫ জন, মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭৩১ জনের

নির্বাচন কমিশনের বৈঠকে ঢাকার নির্বাচন বিষয়ক আলোচনা চলছে, উপস্থিত আছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১ হাজার ৯৮৫ জন, মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭শ’ ৩১ জনের। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ইসি এ তথ্য জানিয়েছে। ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনে বিশিষ্ট কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ঢাকা-৪, ৫ ও ৬ এবং ১৩ ও ১৪ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। তবে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে ভোটযুদ্ধে থাকছে জাতীয় পার্টি।

বিষয়:আওয়ামী লীগ ইসি জাতীয় পার্টি জাতীয় সংসদ ঢাকা মহানগর মনোনয়নপত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…