চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে: জাতিসংঘের সহকারী মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের কাছ থেকে শেখার অনেক কিছু শেখার জন্য জাতিসংঘের সহকারী মহাসচিবের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের সহকারি মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, সামাজিক বিভিন্ন সূচকে প্রশংসনীয় অগ্রগতি লাভ করেছে তার অনুপ্রেরণায় বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে আজ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠককালে তিনি এই কথা বলেন। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার পাওয়া ৩০টি দেশের অন্যতম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। প্রয়োজনীয়তা নির্ণয় করে বিভিন্ন ধরণের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে।

এ সময় শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এ লক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।

Banglabid

মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজিসহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।

বৈঠকে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT