আন্তর্জাতিক

হারিয়ে যাওয়া বিয়ের আংটি ২০ টন ময়লার স্তূপ থেকে উদ্ধার

বিয়ের আংটি হাতে পরা, গুরুত্বপূর্ণ স্মৃতি বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ টন ময়লার স্তূপ থেকে বিয়ের আংটি উদ্ধার, জীবনের মূল্যবান স্মৃতি. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নববিবাহিত এক নারীর বিয়ের আংটি হারিয়ে যাওয়ার পর তা ২০ টন ময়লার স্তূপ থেকে উদ্ধার হয়েছে।

বিয়ের পরের দিন আংটি পরেই অফিসে যাচ্ছিলেন সেই নারী। অফিসের কাছেই একটি জঞ্জালের স্তূপ রয়েছে। সেটার পাশ দিয়েই অফিস যাওয়ার রাস্তা। তার এক হাতে ব্যাগ ছিল এবং অন্য হাতে ফাইলপত্র। হঠাৎ ব্যাগের হাতলে বেঁধে আংটিটা খুলে পড়ে যায় জঞ্জালের পাহাড়ে।

অফিসে পৌঁছে ঘটনা জানালে, অফিসের তৎপরতায় ময়লা ফেলার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এসে ময়লার বিপুল স্তূপ দেখে প্রথমে কাজে করতে চাননি। তবে অনেক অনুনয়-বিনয়ের পর কাজ শুরু করেন তারা। ওই স্তূপে ২০ টনের মতো ময়লা ছিল। অবশেষে ময়লার বস্তার নীচ থেকে পাওয়া যায় আংটি। ওই তরুণী আংটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আংটি ফেরত পেয়ে অনেক খুশি তিনি।

বিষয়:উদ্ধার বিয়ের আংটি ময়লার স্তূপ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…