বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
বিবিসি বাংলা জানিয়েছে, আজ (১৭ নভেম্বর) সোমবার রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত আছেন জুলাই-অগাস্টের আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন।
আদালতের উপস্থিত আছেন- নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এছাড়াও আছেন জুলাই-আগস্টে আহতের কয়েকজন।
আদালতে আছেন জুলাই-আগস্টের আন্দোলনকারীরা, আছেন ডাকসুর ভিপি ও জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম আবিদ ও শেখ তানভীর বারী হামিম।
২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার একমাত্র আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি উপস্থিত রয়েছেন আদালত কক্ষে।
রায় ঘোষণার সময় আদালত কক্ষে তাকে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে। সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।







