চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের তিন প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০১, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের সম্মতিতে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ের প্রস্তাব ঘোষণা করেছেন। প্রস্তাবটিতে ইতিবাচক সম্মতি দিয়েছেন হামাস প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩১ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ অবসানে এই প্রস্তাব পেশ করেন প্রেসিডেন্ট বাইডেন। দীর্ঘ আটমাস যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের দেয়া এই স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ এবং বিশ্ব নেতারা।

প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আর হামাস ‘নির্দিষ্ট সংখ্যক’ জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলের বন্দি করা কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।

যুদ্ধবিরতি চলার সময় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয়, তাহলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম চলবে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট জিম্মি মুক্তি দেবে হামাস। আর গাজা থেকে সব সেনাকে সরিয়ে নেবে ইসরায়েল। তৃতীয় পর্যায়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি তার পোষ্টে লিখেন, বিশ্ববাসী গাজায় খুব বেশি দুর্ভোগ এবং ধ্বংস দেখেছে যা এখন বন্ধ করা জরুরি।

Reneta

তিনি আরও বলেন, আমি মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানাই এবং যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তি, মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করাসহ মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার কামনা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাপ্রস্তাব তিন পর্যায়ফিলিস্তিনমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্রযুদ্ধস্থায়ী যুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT