আন্তর্জাতিক

এবার মধ্যপ্রাচ্যে ৯০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের দৃশ্য, সেনা সদস্যরা পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনা সদস্যরা, পতাকা ও সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি মধ্যপ্রাচ্যে হামলার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রতিরক্ষা জোরদার করতে সম্প্রতি সেখানে ৯০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সন্ত্রাসী হামলা ঠেকানো, আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সেনাদের সেখানে পাঠানো হচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল ২৬ অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন জানায়, সম্প্রতি হামাসসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিরক্ষা জোরদার করতে ৯০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে মার্কিন ও জোট সৈন্যদের ওপর গত সপ্তাহে ইরাক কমপক্ষে ১২ বার এবং সিরিয়ায় ৪ বার হামলা করেছে। এই হামলায় মোট ২১ জন মার্কিন সেনা ছোটখাটো আঘাত পেয়েছেন, তাদের বেশিরভাগই মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

তাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ৯০০ সেনাকে সেখানে পাঠানো হচ্ছে। এই সেনা সদস্যরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স ব্যাটারি) পরিচালনায় বিশেষভাবে দক্ষ। সেনাদের একটি অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছেন এবং বাকিরাও খুব দ্রুত সেখানে যাবেন।

বিষয়:ইসরায়েল মধ্যপ্রাচ্য মার্কিন সেনা যুক্তরাষ্ট্র হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…