ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো শিগগিরই মেরামত করার তাগিদ দিয়েছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। জগন্নাথ হল ট্র্র্যাজেডি দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রæত সংস্কার করা না হলে আবার এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। ভয়াবহ সেই দিনের স্মৃতিচারণ করেন ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা।






