চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে বিদায় জানাচ্ছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাতিসংঘের লোগো দেখানো ভবনের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানকে বিদায় জানাতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির উন্নয়ন কর্মসূচির প্রধান বলেছেন, স্থানীয় নারীদের সংস্থার জন্য কাজ করতে দেওয়া নিয়ে তালেবানদের রাজি করাতে না পারলে মে মাসে আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার মতো ‘হৃদয়বিদারক’ সিদ্ধান্ত নিতে প্রস্তুত জাতিসংঘ।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার জানিয়েছেন, চলতি মাসে স্থানীয় নারীদের জাতিসংঘের কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে জাতিসংঘের কর্মকর্তারা তালেবান সরকারের সাথে আলোচনা করেছে। কিন্তু তা আশানুরূপ হয়নি।

Banglabid

তিনি বলেন, আমরা এখন যেখানে আছি সেখানে সমগ্র ব্যবস্থাকে একধাপ পিছিয়ে যেতে হবে এবং সেখানে কাজ করার ক্ষমতার পুনর্মূল্যায়ন করতে হবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্টেইনার বলেছেন, তালেবান আফগান নারীদের কিছু কাজে নিয়োজিত করার অনুমতি দিয়েছে।

Reneta

অন্যদিকে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন দেখা যায়, দেশটির অর্থনীতিতে দুর্বলতা কাটিয়ে উঠতে হলে নারীদের আরও বেশি কাজ করা প্রয়োজন। প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে দেশটির মাথাপিছু আয় ৩৫৯ ডলার যা ২০২৪ সালে ৩৪৫ ডলারে এ নেমে আসার সম্ভাবনা রয়েছে।

স্টেইনার বলেন, তালেবান নীতির কারণে বেশিরভাগ নারীদের কর্মক্ষেত্রের বাইরে রাখা হয়েছে এবং আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি মনে করি এটিকে হৃদয়বিদারক ছাড়া অন্য কোনভাবে বলার উপায় নেই। যদি আমি কল্পনা করি, জাতিসংঘ আজ আফগানিস্তানে নেই তাহলে আমার সামনে লক্ষ লক্ষ তরুণ-তরুণী, বাবা-মায়ের ছবি ভেসে উঠবে যাদের খাবারের জন্য তেমন কিছুই নেই।

তবে আশার কথা হলো, তালেবান নারীদের স্বাস্থ্য, শিক্ষা এবং ছোট ব্যবসায় নির্দিষ্ট পরিস্থিতিতে কাজ করার অনুমতি দিয়েছে।

চলতি মাসে তালেবানরা মহিলাদের ওপর বিধিনিষেধ আরোপ করে যে, জাতিসংঘ মিশনে নিযুক্ত মহিলা আফগান কর্মীরা আর কাজ করতে পারবে না। তালেবানের ক্ষমতা দখলের পরও দাতা সংস্থাগুলো আফগানদের খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সহায়তা দিয়ে আসছে। তবে কোনো দেশ তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাতিসংঘতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT