আন্তর্জাতিক

আবেদন প্রত্যাখ্যান: ট্রাম্পের বিচার শুরু মার্চে

ট্রাম্পের বিচার শুরুতে আদালত ভবনে প্রবেশের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের বিচার শুরুতে আদালত ভবনে প্রবেশের সময় তার ছবি, সঙ্গে অন্যান্য আইনজীবী ও নিরাপত্তা কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিল প্রত্যাখ্যান করে আগামী ২৫ মার্চ তার বিচারকার্য শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

বিবিসি জানিয়েছে, গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতের বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দিয়েছেন। এর ফলে আগামী ২৫ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হতে যাচ্ছে।

মূলত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি ধামাচাপা দেওয়াসহ তার বিরুদ্ধে করা অভিযোগগুলো তুলে নিতে আদালতে আবেদন করেছিলেন।

ট্রাম্প বার বার দাবি করে আসছেন এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়ে ট্রাম্প বলেছেন, আগামী ২৫ মার্চ থেকে শুনানি শুরু করার সিদ্ধান্ত খুবই অসম্মানজনক। আমি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ছি। মানহাটনের আদালতকক্ষে বসে কীভাবে নির্বাচনের জন্য কাজ করা সম্ভব?

আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্পই প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন।

বিষয়:ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…