চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো সাত কলেজের শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
সরকারের আশ্বাসে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণার একদিন পর সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ২৮ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নিজেদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা।

বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের ৬ দফা দাবির প্রথম দিকের একটি দাবি গতকাল মেনে নেয়া হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছিলাম। বাকি ৫ দাবির জন্য গতকাল সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

তিনি বলেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে। আমরা আমাদের আল্টিমেটাম প্রত্যাহার করছি। কারণ, আমাদের ছয় দফা দাবির বেশিরভাগই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা শুনেছেন।

যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলন কর্মসূচিসাত কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদান ও মিয়ানমারের নাগরিকদের বিতাড়নে মার্কিন আদালতের অনুমতি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT