চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে গড়াচ্ছে থেমে যাওয়া আইপিএল-পিএসএল, সাকিব-মোস্তাফিজদের খেলা কবে-কখন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ১৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝপথে স্থগিত হয়েছিল দুদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে আসর দুটি। মাঝের এই সময়ে পরিস্থিতি বদলে গেছে অনেক, এর আগে দল না পাওয়া সাকিব আল হাসানকে পিএসএলের লাহোর কালান্দার্স এবং মোস্তাফিজুর রহমানকে নিয়েছে তার পুরোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দেখে নেয়া বাংলাদেশী দুই তারকার ম্যাচ কবে-কখন।

বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেই এবারের আইপিএলে দেখা যাবে কাটার মাস্টারকে। একাদশে ফিজের খেলার সম্ভাবনাও বেশি। কারণ, মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে যাওয়ায় দিল্লিতে এখন মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার।

মোস্তাফিজের দিল্লির গ্রুপ পর্বে ম্যাচ বাকি তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে টেবিকের পাঁচে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই টিকে আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে তারা।

১৮, ২১ ও ২৪ মে যথাক্রমে গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবে দিল্লি। সবগুলোই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পরের রাউন্ডে গেলে বাড়তে পারে ম্যাচ।

ফের শুরু হতে চলা আইপিএলে বিদেশি খেলোয়াড় সংকটে থাকা দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পাওয়ার পর মোস্তাফিজ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের জন্য। পরে তাকে ৭ দিনের ছাড়পত্র দেয় বিসিবি। পাকিস্তান সিরিজের কারণে ২৪ মে পর্যন্ত আছে তার ছাড়পত্রের মেয়াদ।

অন্যদিকে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি কেবল একটি। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে সোমবারের ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। পিএসএলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে আছে লাহোর। সেরা চারে থেকে লিগপর্ব শেষ করতে পারলে তারা প্লে-অফ নিশ্চিত করবে।

Reneta

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন সাকিব। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে।

এর আগে আইপিএলের চলতি মৌসুমের আগে হওয়া মেগা নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে পিএসএল থেকে ডাক পেয়েছিলেন বাংলাদেশের তিনজন। যেখানে ছিল না সাকিব-মোস্তাফিজদের নাম। সেই দুজনই এখন ভারত-পাকিস্তানের দুই প্রতিযোগিতায় খেলার অনুমতি পেলেন। বিপরীতে আন্তর্জাতিক ব্যস্ততায় নাহিদ রানা ও রিশাদ হোসেনকে আসরের বাকি অংশে না থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে করাচি কিংসে ডাক পাওয়া লিটন দাস আগেই পিএসএল থেকে ছিটকে যান চোটের কারণে।

এক নজরে আইপিএলের লিগপর্বে মোস্তাফিজের ম্যাচসূচি
১৮ মে- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স, রাত ৮টা
২১ মে- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, রাত ৮টা
২৪ মে- দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস, রাত ৮টা

এক নজরে পিএসএলে সাকিবের ম্যাচসূচি
১৮ মে- লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, রাত ৯টা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলদিল্লিপাকিস্তানপিএসএলবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলাহোরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT