চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মোক ফ্রি রাখতে হবে ভবনের সিঁড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার আকাশে সূর্যোদয়, নদী ও শহর দৃশ্যের উপরে চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সেফটি প্ল্যান যথাযথভাবে মেনে চলতে হবে এবং রাজউক অনুমোদিত নকশা বা ডিজাইন অনুযায়ী যথাযথ মানের ফায়ার ডোরের ব্যবস্থা রাখতে হবে এবং ভবনের সিঁড়ি সব সময় স্মোক ফ্রি এবং বাঁধামুক্ত রাখতে হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত অগ্নি দুর্ঘটনারোধে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাজউকের আওতাধীন এলাকায় বিদ্যমান ভবনে কয়েকটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। অনেক নির্মিত বা নির্মাণাধীন ভবনে ব্যবহার বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে নগরবাসী ও সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থাকে জানমালের নিরাপত্তার স্বার্থে ১৬টি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Banglabid

নির্দেশনাসমূহ
১. ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি), ২০২০ অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে।

২. অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে কোনোভাবেই ভবন নির্মাণ করা যাবে না।

৩. ভবনের ব্যবহার সনদ (অকুপান্সি সার্টিফিকেট) গ্রহণ বাধ্যতামূলক এবং প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তা নবায়ন করত হবে।

Reneta

৪. উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বা বাণিজ্যিক ভবনে যে কোনো ধরনের হোটেল বা রেস্টুরেন্ট স্থাপন কিংবা দাহ্য পদার্থের মজুদ বেআইনি।

৫. ভবনে রক্ষিত অগ্নিনির্বাপণ ও অন্যান্য নিরাপত্তামূলক যন্ত্রের কার্যকারিতা নিয়মিত পরীক্ষা বা তত্ত্বাবধান করতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় নির্দিষ্ট সময় পরপর ফায়ার ড্রিল কার্যক্রম গ্রহণ করতে হবে।

৬. ফায়ার সেফটি প্ল্যান যথাযথভাবে মেনে চলতে হবে এবং রাজউক অনুমোদিত নকশা বা ডিজাইন অনুযায়ী যথাযথ মানের ফায়ার ডোরের ব্যব্স্থা রাখতে হবে এবং ভবনের সিঁড়ি সব সময় স্মোক ফ্রি এবং বাঁধামুক্ত রাখতে হবে।

৭. জরুরি নির্গমন পথ কমপক্ষে দুই ঘণ্টা অগ্নি প্রতিরোধী হতে হবে।

৮. ভবনে বিএসটিআই অনুমোদিত সঠিক মানের বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে।

৯. ভবনের গ্যাস সংযোগ এবং চুলার কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হবে।

১০. ভবনের অভ্যন্তরে গ্যাসের গন্ধ অনুভূত হলে দরজা জানালা খুলে দিতে হবে। এ সময় বৈদ্যুতিক সুইচ কিংবা গ্যাসের চুলা চালু করলে দুর্ঘটনা ঘটতে পারে।

১১. রাজউক কর্তৃক অনুমোদিত নকশায় উল্লিখিত ব্যবহারের ব্যত্যয় ঘটিয়ে ভিন্নরূপ ব্যবহারের নিমিত্ত কোনো ধরনের লাইসেন্স প্রদান করা যাবে না।

১২. ব্যবহার সনদ (অকুপান্সি সার্টিফিকেট) ব্যতীত কোনো ধরনের ইউটিলিটি সার্ভিস (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি) এর সংযোগ প্রদান করা যাবে না।

১৩. অনুমোদিত ব্যবহারের ব্যত্যয় ঘটিয়ে ভিন্নরূপ ব্যবহার হলে সকল প্রকার ইউটিলিটি সার্ভিস (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি) এর সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।

১৪. ভবনে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

১৫. ভবনে মানহীন, ত্রুটিপূর্ণ অথবা মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা যাবে না।

১৬. দাহ্য বস্তু দিয়ে ভবন বা স্থাপনার ইনটেরিয়র ডিজাইন করা থেকে বিরত থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজউকস্মোক ফ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT