বিনোদন

ভাস্কর্য প্রদর্শনীর সময় বাড়লো ৭ দিন

ভাস্কর্য প্রদর্শনীতে দর্শনার্থীরা উপভোগ করছেন শিল্পকর্ম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাস্কর্য প্রদর্শনীতে দর্শনার্থীরা শিল্পকর্ম দেখছেন, যেখানে বিভিন্ন ধরণের ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪’ এর সময় বাড়লো আরো ৭ দিন।

আগামী ২৭ জানুয়রি একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রদর্শনীর।

গত ২১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় চিত্রশালা গ্যালারিতে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়। শেষ হওয়ার কথা ছিলো সোমবার (২০ জানুয়ারি)। তবে শেষ সময়ে এসে প্রদর্শনীটি আরো এক সপ্তাহ বাড়িয়ে দেয়া হলো।

শিল্পকলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রদর্শনী চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা (সরকারি ছুটির দিন বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত।

ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়।

এ বছর ৬ষ্ঠ বারের মতো আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

 

বিষয়:শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…