বিনোদন

এবার মস্কোতে মূল প্রতিযোগিতায় আতিকের ‘পেয়ারার সুবাস’

আতিকের পেয়ারার সুবাসের ছবি, মস্কোতে মূল প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোতে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় আতিকের পেয়ারার সুবাসের ছবি, যেখানে তিনি অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছর মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে চমক দেখায় বাংলাদেশের ছবি ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও তরুণ নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫ তম আসরে এবার প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের আরও একটি ছবি।

নূরুল আলম আতিক পরিচালিত ছবির নাম ‘পেয়ারার সুবাস’। যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ সহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই।

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

বিষয়:আর্জেন্টিনা চীন জয়া আহসান নূরুল আলম আতিক পেয়ারার সুবাস ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…