চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁড়িপাল্লা মার্কা স্বাধীনতা বিরোধী: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা অন্য কেউ এনে দেয়নি। এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না।”

​শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন

​নির্বাচনী গণসংযোগকালে প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “যারা আজ দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, তারা সেদিন স্বাধীনতার বিরোধী ছিল। তারা দেশে লুটপাট চালিয়েছিল।”

​আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব আরও বলেন, “মাঠে লড়াই ছিল নৌকা আর ধানের শীষের মধ্যে। কিন্তু এখন রাজনৈতিক কারণে নৌকা নেই। এখন এসেছে দাঁড়িপাল্লা, যাকে সাধারণ মানুষ চেনে না।”

​পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঠাকুরগাঁওদাঁড়িপাল্লা মার্কাবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT