মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো এক দফা সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। সেটি ঠেকাতে প্রতি মাসেই মার্কিন ফেডারেল রিজার্ভ কয়েক বিলিয়ন ডলার করে বন্ড কিনছে; যা মার্কিন ডলারকে শক্তিশালী করলেও, অস্থিতিশীল হচ্ছে বিশ্ব মুদ্রাবাজার। রাশিয়া জ্বালানি গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার পর এক দিনেই ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। ইউক্রেনে শস্য রপ্তানির জন্য কয়েকটি বন্দর চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে বিশ্ব।






