চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি যুক্তরাষ্ট্র

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৪:১১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২২
আন্তর্জাতিক
A A
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও এক দফা সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। সেটি ঠেকাতে প্রতি মাসেই মার্কিন ফেডারেল রিজার্ভ কয়েক বিলিয়ন ডলার করে বন্ড কিনছে; যা মার্কিন ডলারকে শক্তিশালী করলেও, অস্থিতিশীল হচ্ছে বিশ্ব মুদ্রাবাজার। রাশিয়া জ্বালানি গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার পর এক দিনেই ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। ইউক্রেনে শস্য রপ্তানির জন্য কয়েকটি বন্দর চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে বিশ্ব।

চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই বুধবার মার্কিন সুদের হার আরো এক দফা বাড়লো। শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বাড়িয়ে সুদের হার ২ দশমিক চার শতাংশ নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। অথচ মাত্র ৪ মাস আগেও মার্কিন সুদের হার প্রায় শূন্য ছিলো। এক ধাক্কায় সুদের হারে এতোটা বেড়ে যাওয়া মার্কিন অর্থনীতিতে অস্বাভাবিক ঘটনা। এতে বিশ্ব মুদ্রাবাজারে আরও শক্তিশালী অবস্থানে গেলো মার্কিন ডলার।

ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল স্বীকারও করেছেন, উচ্চ সুদের হারের কারণে মানুষ খরচ কমিয়ে দিচ্ছে, মার্কিন অর্থনীতির চাকাও ধীরে ঘুরছে। বিশ্লেষকরা বলছেন, সামনে অর্থনৈতিক মন্দা হওয়া অসম্ভব কিছু নয়।

Banglabid

রাশিয়া জার্মানিতে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার পর একদিনের ব্যবধানে ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ২ শতাংশ। পোল্যান্ড ঘোষণা দিয়েছে চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার জ্বালানি গ্যাস থেকে পুরোপুরি সরে আসবে। রাশিয়ার গ্যাসের ওপর বাকি ইউরোপের মতো নির্ভরশীল না হলেও, যুক্তরাজ্যে গ্যাসের দাম ৭ শতাংশ বেড়েছে। ব্রিটেনের জাতীয় গ্রিড কর্তৃপক্ষ সতর্ক করেছে, সামনের শীতকালে বিদ্যুৎ সরবরাহে টান পড়তে পারে।

স্বস্তির খবর ইউক্রেনে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি চুক্তির পরে ইউক্রেনের ওডেসা, চেরনর্মোস্ক ও পিভদেন্নি বন্দরে পুনরায় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। শস্য রপ্তানির পাশপাশি সামনের দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন কেন্দ্রীয় ব্যাংকযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT