চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমাবেশ করার অধিকার গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা সমাবেশের জন্য প্ল্যাকার্ড ধারণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশে করার অধিকারকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সমাবেশ, বা প্রতিবাদ, মানুষকে দল গঠন এবং মতের বিনিময় করার সুযোগ দেয়। এই বিষয়গুলো একটি স্থিতিশীল সমাজ গঠনে অবদান রাখে এবং সেই সাথে মানবাধিকারকে মূল্য দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট শেয়ার আমেরিকায় এ সংক্রান্ত একটি ফিচার প্রকাশ করা হয়েছে।

শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কিছু উল্লেখযোগ্য সামাজিক সংস্কার সাধিত হয়েছে। এর মধ্যে আছে ১৯২০ সালে অর্জিত মার্কিন নারীদের ভোটাধিকার এবং ১৯৬০ এর দশকের যুগান্তকারী মার্কিন নাগরিক অধিকার আইনের মতো বড় কিছু পরিবর্তন। তাই শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সামাজে পরিবর্তন আনার বিষয়টিকে যুক্তরাষ্ট্রে আদর্শ হিসেবে দেখা হয়।

Banglabid

সাম্প্রতিক সময়ে বিশ্বের কিছু শান্তিপূর্ণ বিক্ষোভের উদাহরণ দেয়া হয়েছে, যার মধ্যে ২০১২ সাল থেকে ১৯০ শহরে চলা ফাস্ট-ফুড শিল্পে কর্মরতদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কথা বলা হয়েছে। ওই বিক্ষোভের পরে সিয়াটল ও সান ফ্রান্সিসকো মজুরি বৃদ্ধি করেছে। চলতিবছরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ৪ লাখ মানুষের জলবায়ু পরিবর্তন বিষয়ে শান্তিপূর্ণ সমাবেশের কথাও উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, অক্টোবরে শিকাগোতে কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুবিধার দাবিতে ধর্মঘটের এবং পুরো যুক্তরাষ্ট্রের ১ লাখ নার্সদের আন্দোলনের কথা।

সম্প্রতি কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ ইতিবাচক পরিবর্তন আনে তা জানিয়ে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিডিওটিতে শান্তিপূর্ণ আন্দোলন থেকে প্রাপ্ত কয়েকটি ফলাফলের কথা তুলে ধরা হয়েছে। এই পোস্টের ঘণ্টা দুয়েকের মধ্যে গত ২৮ অক্টোবর বাংলাদেশে ঘটে যাওয়া অন্দোলনের সহিংসতা নিয়ে বিবৃতি দেয় ৭টি দেশ। এরা হলো-অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে। এছাড়াও বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সকল অংশগ্রহণকারীকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধগণতন্ত্রমার্কিন দূতাবাসযুক্তরাষ্ট্রশান্তিপূর্ণ সমাবেশসমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নড়াইলে চিত্রা নদীতে নৌকা বাইচ

পরবর্তী

অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর

পরবর্তী
অবরোধের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে ভাঙচুরের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর

অলিম্পিকের পুরস্কার গ্রহণের সময় একজন খেলোয়াড়ের সাথে কোচের আলিঙ্গন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুমুকাণ্ডে ৩ বছরের জন্য নিষিদ্ধ রুবিয়ালেস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT