চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা বাজারে ডলারের দাম বাড়তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যক্তি ডলার গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে খোলাবাজারে ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য এক দিনের ব্যবধানে বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। ডলার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। অথচ কয়েকদিন আগেও খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছিলো ১২০ থেকে ১২২ টাকা দরে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অচলাবস্থার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এর মধ্যে খবর এসেছে ভাটা পড়ছে প্রবাসী আয়ের ব্যাংকিং চ্যানেলে। এমন পরিস্থিতিতে দিলকুশা মানি এক্সচেঞ্জ গুলো আজ ডলার বিক্রি করছে ১২৫ টাকা দরে। যেখানে সোমবারও তারা ১২১ টাকা ৬০ থেকে ৭০ পয়সায় ডলার কিনে বিক্রি করেছেন ১২২ টাকা।

জানা গেছে: কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ৫ দিন পর গত বুধবার অফিস খোলার পর ডলারের বাড়তি চাহিদার কারণে দর বাড়তে শুরু করে। ওই দিন তারা ১২১ টাকা থেকে ১২১ টাকা ১০ পয়সায় কিনে বিক্রি করেন ১২১ টাকা ৫০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে আজ এ পর্যায়ে উঠেছে। সরবরাহ কম থাকায় ডলারের দর বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

Banglabid

সংশ্লিষ্টরা বলছেন: চলতি মাসের জুলাইয়ে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গুজব ছড়ানোর ফলে দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী। ফলে রে‌মিট্যান্স প্রবাহ ক‌মে গে‌ছে। যার প্রভাব প‌ড়ে‌ছে খোলা বাজা‌রে।

এদিকে প্রবাসী আয় কমে যাওয়ায় শীর্ষ একডজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে প্রবাসী আয় বাড়াতে জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো প্রতি ডলার ১১৭-১১৮ টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করে আসছিল। প্রবাসী আয় কমে যাওয়ার তাদের কিছুটা বাড়তি দাম দিয়ে হলেও আয় বৈধ পথে আনতে বলা হয়েছে।

ডলারের কম দামের কারণে ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয় যাতে হুন্ডিতে চলে না যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। এখন তা ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে।

Reneta

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৮ মে ‘ক্রলিং পেগ’ চালুর পর ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে মধ্যবর্তী দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। ফলে দুই মাসের বেশি সময় ধরে ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল ছিল। এখন এটা বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৩৭ কোটি ডলার। ৭ থেকে ১৩ জুলাই এসেছে ৬০ কোটি ৮১ লাখ ডলার। ১৪ থেকে ২০ জুলাই এসেছে ৪৫ কোটি ডলার। এই সাত দিনে গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪২ লাখ ডলার। আর ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার। চতুর্থ সপ্তাহ গড়ে তা এসেছে ১ কোটি ৯৭ লাখ ডলার। অর্থাৎ তৃতীয় সপ্তাহের চেয়ে চতুর্থ সপ্তাহ রেমিট্যান্স প্রবাহ কমেছে ৬৯ দশমিক ৩৩ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডলারডলার সঙ্কট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আগস্ট ১৫, ২০২৬

উপকূলীয় জনপদে বিশুদ্ধ পানি সংকট ও উত্তরণের গল্প

আগস্ট ১৫, ২০২৬

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৪

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT