চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে: ধর্ম উপদেষ্টা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:৫২ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী মার্চ এর মধ্যে বা আরও কিছু সময় পরে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর ২১তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই দেশ কোন দলের কাছে ইজারা দেয়া হয়নি মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি ৫ মাস চলছে। ১৮ বছরের দুর্নীতি এই ২ থেকে ৪ মাসে মুছে ফেলা সম্ভব নয়।

ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আমরা সংস্কারে হাত দিয়েছি। মার্চের ভেতরে বা আর একটু পর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের আমরা নিয়োগ দিয়েছি। ভোটার তালিকা পহেলা জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আমরা আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবো। ১৬-১৭ বছর পর এই প্রথম কোনো ভোটার তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। এতো দিন মানুষ ভোট দিতে যায়নি।

ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর সভাপতি মাওলানা মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা আওলাদে রাসুল হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী ও বিশেষ বক্তা ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারডক্টর আ ফ ম খালিদ হোসেনধর্ম উপদেষ্টারাষ্ট্রের সংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT