শিক্ষা

ঢাবি এস এম হলের নতুন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন

নতুন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুনের ছবি, ঢাবি এস এম হল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি এস এম হলের নতুন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুনের পেশাদার ছবি, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার নতুন দায়িত্বের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রশাসন-২ মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন। আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন; আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

উক্ত হলের প্রভোস্টের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার ভবনের প্রশাসন-২ অফিসে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

বিষয়:ড. আব্দুল্লাহ-আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…